ফেসবুক পেজ থেকে নিজের ওয়েবসাইট | Biponik
গাইড

ফেসবুক পেজ থেকে নিজের ওয়েবসাইট: কখন, কেন, কীভাবে

ফেসবুক সেলারের কখন ওয়েবসাইট লাগে, কী বদলায়, কী বদলায় না, আর কাস্টমার না হারিয়ে কীভাবে শুরু করবেন।

ছোট করে উত্তর

ফেসবুক ছাড়বেন না। পেজ থাকুক কাস্টমার আনার জন্য, আর অর্ডার নেওয়ার জন্য যোগ করুন ওয়েবসাইট। সারাদিন একই প্রশ্নের উত্তর দিচ্ছেন বা ইনবক্সে অর্ডার হারাচ্ছেন? তাহলে এখনই সময়।

ওয়েবসাইট লাগবে, বুঝবেন যেভাবে

  • একই দাম আর সাইজের উত্তর বারবার লিখছেন।
  • অর্ডার মিস হচ্ছে, বা ভুল ঠিকানায় পার্সেল যাচ্ছে।
  • রাতে কেউ মেসেজ দিলেন, সকালে দেখলেন অন্য জায়গা থেকে কিনে ফেলেছেন।
  • স্টকের হিসাব মাথায় বা খাতায় রাখছেন।
  • পেজের রিচ কমলেই বিক্রিও কমে যাচ্ছে।

কী বদলাবে, আর কী বদলাবে না

শুধু ইনবক্সেওয়েবসাইট থাকলে
দাম ও সাইজপ্রতিবার আপনি উত্তর দেনকাস্টমার নিজেই দেখেন
অর্ডার নেওয়াআপনি জেগে থাকলেযেকোনো সময়
অর্ডারের তথ্যমেসেজে ছড়ানোএক জায়গায়, নাম ঠিকানাসহ
কাস্টমার আনাফেসবুকশুরুতে ফেসবুকই

শেষ লাইনটা খেয়াল করুন। ওয়েবসাইট নিজে থেকে কাস্টমার আনে না। যাদের কাছে পৌঁছাচ্ছেন, তাদের কাছে বিক্রি সহজ করে। তাই পোস্ট আর অ্যাড যেমন চলছে, তেমনই চালান।

কীভাবে শুরু করবেন, ধাপে ধাপে

  1. সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট দিয়ে শুরু করুন। ১০ থেকে ২০টাই যথেষ্ট। সব আপলোড করার অপেক্ষা করবেন না।
  2. আগের ছবিই কাজে লাগান। দাম, সাইজ আর ডেলিভারির সময় পরিষ্কার লিখুন। এগুলোই তো সবচেয়ে বেশি জিজ্ঞেস করে।
  3. ক্যাশ অন ডেলিভারি রাখুন। পাশে বিকাশ বা নগদও দিন, যাতে কাস্টমার নিজের ভরসার মাধ্যমটা বেছে নিতে পারেন।
  4. ডেলিভারি চার্জ আর কুরিয়ার ঠিক করুন। তারপর নিজে একটা টেস্ট অর্ডার দিয়ে শেষ পর্যন্ত দেখুন।
  5. লিংকটা সবখানে দিন। পেজের বায়ো, পিন করা পোস্ট, প্রতিটি নতুন পোস্ট আর সেভ করা রিপ্লাইয়ে।
  6. ইনবক্সের উত্তর দিতেই থাকুন। আগের মতোই কথা বলুন, সাথে প্রোডাক্টের লিংক দিন, যাতে এক ট্যাপেই অর্ডার করতে পারেন।

যে ভুলগুলো করবেন না

  • পেজ বন্ধ করা বা চুপ হয়ে যাওয়া। আপনার কাস্টমাররা এখনও সেখানেই আছেন।
  • সব পারফেক্ট হওয়ার অপেক্ষা। অল্প প্রোডাক্ট দিয়ে খুলুন, আসল অর্ডার দেখে ঠিক করুন।
  • অ্যাড ভুল জায়গায় পাঠানো। হোম পেজে না পাঠিয়ে সরাসরি প্রোডাক্টে পাঠান।
  • হুট করে ক্যাশ অন ডেলিভারি বন্ধ করা। অনেক কাস্টমার এখনও এটাই চান। আগে নিজের হিসাব দেখুন।

বিপনিকে যেভাবে হয়

বিপনিক আমাদেরই বানানো, এটা মাথায় রেখে পড়ুন। এখানে ডিজাইন বেছে প্রোডাক্ট যোগ করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ আর নগদে টাকা নিতে পারবেন, আর সব অর্ডার থাকবে এক জায়গায়। কুরিয়ার বুকিংসহ কিছু সুবিধা প্ল্যানভেদে আলাদা। প্ল্যানগুলো মিলিয়ে দেখুন

সাধারণ প্রশ্ন

ফেসবুকে বিক্রি কি বন্ধ করতে হবে?

না। কাস্টমারের কাছে পৌঁছাতে পেজ রাখুন, অর্ডার নিতে ওয়েবসাইট। দুটো একসাথেই চলবে।

শুরু করতে কয়টা প্রোডাক্ট লাগবে?

সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ থেকে ২০টা দিয়ে শুরু করুন। বাকিগুলো ধীরে ধীরে যোগ করুন।

ওয়েবসাইট কি নিজে থেকেই কাস্টমার আনবে?

শুরুতে না। প্রথমদিকে বেশিরভাগ ভিজিটর আসবেন আপনার পোস্ট আর অ্যাড থেকে। সময়ের সাথে গুগল থেকেও আসতে পারে, তবে প্রথম দিন থেকেই এটা ধরে রাখবেন না।

ক্যাশ অন ডেলিভারি কি রাখা যাবে?

হ্যাঁ। কাস্টমার যতদিন চান, রাখুন। পাশে বিকাশ বা নগদও দিন।

আরও পড়ুন

সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট দিয়ে চেষ্টা করুন

ফ্রি স্টোর খুলুন, কয়েকটা প্রোডাক্ট দিন, লিংকটা পেজে শেয়ার করুন।

স্টোর খুলুন